,

কপাল ও চোখের ভাঁজে করণীয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : তরুণ বা যৌবনদীপ্ত থাকতে কে না চায়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখমণ্ডলের চারপাশে কুঞ্চন বা বলিরেখার সৃষ্টি হয়, যা সবচেয়ে বেশি দেখা যায় কপাল ও চোখের চারপাশে। একে বলা হয়, ক্রোফিট বলিরেখা বা চোখের কোণে ভাঁজ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের ভেতরে ডার্মিস স্তর পাতলা হতে থাকে এবং কোলাজেন ও অন্যান্য ফাইরের পরিমাণ কমতে থাকে। এতে ত্বক ঢিলে হয়ে যায়, ভাঁজ পড়তে শুরু করে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতা বাড়ে যা ভাঁজের জন্য কিছুটা দায়ী। তাছাড়া অতিরিক্ত রোদে বা সূর্যালোকে কাজ করা, ধূমপান, পরিবেশ দূষণ, পারিবারিক ইতিহাস, মানসিক চাপ, অত্যধিক ভেজাল খাবার ত্বকে ভাঁজ সৃষ্টি করে।

মুখমণ্ডলে বয়সের ভাঁজ বিশেষ করে চোখের কোণের কুঞ্চন রেখা দূর করতে প্রথমেই মানসিক চিন্তা মুক্ত থাকতে হবে। ত্বকের ক্ষয়রোধ করতে প্রচুর পরিমাণে পানি ও অ্যান্টি অক্সিডেন্টযুক্ত খাবার ও ফলমূল খেতে হবে। এর জন্য খাদ্য তালিকায় প্রচুর ভিটামিন এ, সি, ই, বি-৩ সমৃদ্ধ খাবার রাখতে হবে। প্রতিদিন নিয়ম করে শাক সবজি, দুধ ও পুষ্টিকর খাবার খেতে হবে। কারণে অকারণে কপাল কুচকানো বাদ দিতে হবে এবং সর্বদা প্রফুল্ল থাকতে হবে। বর্তমানে ত্বকের ভাঁজের চিকিত্সায় রেটিনয়েড ক্রিম, বটুলিনাম টক্সিন, লেজার, কেমিক্যাল পিলিং, ফিলারসহ নানা পদ্ধতি ব্যবহূত হচ্ছে। তবে এক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ ছাড়া কোনটাই গ্রহণ করা যাবে না।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?