,

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের গুলিতে যুবক গুলিবিদ্ধ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পল্লীতে ডাকাতের হামলায় মোঃ রনি মিয়া (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত তিনটায় উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের হানিফ মিয়ার ছেলে। গুলিবিদ্ধ রনির চাচি নার্গিস আক্তার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী জানান, রাতে ২০/২৫ জনের ডাকাতের একটি সংঘবদ্ধ দল সিঙ্গাপুর প্রবাসী ধরমন্ডল আবদারপাড়ের কালই মিয়ার ছেলে শাহীন মিয়ার বাড়িতে ডাকাতি করার চেষ্টা করছিল।

এসময় শাহীনের পিতা টের পেয়ে আত্ম- চিৎকাওে আশপাশের লোকজন সজাক হয়ে যায়। লোকজন তখন ডাকাত দলকে চারদিকে ঘিরে ফেলার চেষ্টা করে। এ সময় ডাকাত দলের বন্দুকের গুলিতে রনি মিয়া গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি)মো. আবুু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক