,

জিয়াউর রহমানকে তার লোকেরাই হত্যা করেছে- ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মনবাড়িয়া : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, জিয়াউর রহমানকে তার লোকেরাই হত্যা করেছে। সে জন্য এ হত্যার বিচার হয়নি। আমাদেরকেও বিচার করতে দেয়নি। তিনি শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দুর্গাপুর টানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আখাউড়া পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, এ বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন হবে। আর সে নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, যাকে দায়িত্ব দেয়া হয়েছে সেই নির্বাচন কমিশন, স্বাধীন ভাবে নির্বাচন করার জন্য। আর এভাবেই গনতন্ত্রের ধারা অব্যাহত থাকবে।

পৌর আওয়ামীলীগের সভাপতি ডক্টর আব্দুল্লাহ ভূইয়া বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাসেম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, সেলিম ভূঁইয়া প্রমূখ। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক