রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বিপুল পরিমান মাদকদ্রব্য সহ গ্রেফতার-১

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদ নামক এক মাদক ব্যবসায়ীকে অভিনব পদ্ধতিতে সংরক্ষিত বিপুল পরিমান ফেন্সিডিল ও স্কাফসহ আটক করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, মাদক স¤্রাট হামিদ তার নিজ বাড়ীতে নিয়মিত সীমান্ত এলাকা হতে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও স্কাফ কফ সিরাপ সংগ্রহ করে তার হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে। এই তথ্যের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীর উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

র‍্যাব সূএ জানায়, বৃহস্হপতিবার রাতে তার বাড়িতে বিপুল পরিমান মাদকের চালান আসছে। উক্ত তথ্যের আলোকে রাত সাড়ে ১০টায় ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে আব্দুল হামিদ এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আব্দুল হামিদ (৬০), পিতাঃ মৃত মহরম আলীকে হাতেনাতে আটত করা হয়।

পরবর্তীতে আসামীর বসত বাড়িতে তল্লাশি পরিচালনা করে তার বাড়ির আঙিনায় খড়ের স্তুপের মধ্যে, রান্না ঘরের মাটির নিচে ড্রামে এবং বসত ঘরের খাটের নিচে ও তার নিকট হইতে পৃথক পৃথক ভাবে ১৪৯ বোতল স্কাফ কফ সিরাপ ও ৬ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ১৫৫ বোতল মাদক দ্রব্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১,৫৫,০০০/- (এক লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা।

র‌্যাব ১৪ কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আরো ৫ টি মাদক মামলা রয়েছে। বর্তমানে আখাউড়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা