,

বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে : আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন তা সবাই জানে এবং তা প্রমাণিত।
গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ বক্তব্যকে মিথ্যাচার বলে অভিহিত করে বিএনপি।

এর প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মিথ্যাচার করেন না। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের অনন্য এক মাত্রায় নিয়ে গেছেন। আগের যে কোনো সময়ের তুলনায় আজকের বাংলাদেশে বেশি উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমরা এ বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। যে উন্নয়ন আপনারা এ মেলায় দেখছেন এর চেয়ে দ্বিগুণ উন্নয়ন হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক