,

শীতের বিকেলে মাংস পুলি

news-image

লাইফস্টাইল ডেস্ক : তীব্র ঠান্ডায় গরম গরম পিঠা খেতে কে না পছন্দ করেন। পিঠা মানেই যে মিষ্টি কিছু হবে সেটা তো পুরনো কথা। তবে ঝাল পিঠা খেতে ইচ্ছুক খাদ্যরসিকের অভাব নেই। তাই চলুন আজ হিম হিম শীতের বিকেলে স্ন্যাকস হিসেবে ঝটপট বানিয়ে ফেলি মাংস পুলি। রেসিপিটি দেখে নিন-
উপকরণ
রান্না করা মাংস ১ কাপ, পেঁয়াজ কুচি ৩-৪টি, আদা-রসুন বাটা আধা চা চামচ, কাঁচামরিচকুচি ৩টি, ময়দা ২ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো, তেল ভাজার মতো, কালিজিরা সামান্য।
প্রণালি
প্রথমে শুরু করুন ময়দা মাখানো দিয়ে। ময়দায় লবণ, কালোজিরা ও বেকিং পাউডার মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে রুটি তৈরির মতো ডো তৈরি করুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে রেখে দিন। এরপর চুলায় প্যান দিয়ে সামান্য তেল গরম করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিন এবং পেঁয়াজ দিয়ে নরম করে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে রান্না করা মাংস হাত দিয়ে চটকে ঝুরি করে প্যানে দিয়ে দিন এবং সাথে মরিচকুচি দিয়ে খানিকক্ষণ ভেজে নামিয়ে নিন। মেখে রাখা ডো থেকে ছোট ছোট বল তৈরি করে গোল পাতলা ছোট লুচির মতো তৈরি করে নিন। এরপর লুচির অর্ধেকটা অংশে ভেজে রাখা মাংস পুর হিসেবে দিন এবং বাকি অংশ ঢেকে অর্ধেক চাঁদের আকৃতি দিয়ে ভালো করে কিনার মুড়ে দিন। এভাবে পুরো ডো ও পুর দিয়ে পুলি তৈরি করুন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল দিন এবং দুটি করে পুলি লালচে করে ভেজে কিচেন টিস্যুতে রেখে বাড়তি তেল ঝড়িয়ে নিন। এবার পছন্দ মতো চাটনি দিয়ে পরিবেশন করুন গরম গরম মাংসপুলি।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?