রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় আইনমন্ত্রীর এপিএসকে ঘুষের প্রস্তাব, একজন আটক

news-image
বিশেষ প্রতিনিধি : মোবাইলফোনে আইনমন্ত্রীর এপিএস অ্যাডভোকেট রাশেদুল কাওসার জীবনকে ঘুষ দেয়ার প্রস্তাব করার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হেলাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গোয়ালগাঙ্গাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হেলাল মিয়া একই এলাকার রজব আলী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে হেলাল মিয়া মোবাইলফোনে তার ভাতিজাকে চাকুরী দিতে আইনমন্ত্রীর এপিএস (একান্ত সহকারী সচিব) রাশেদুল কাওসার জীবনকে মোটা অংকের ঘুষ

দেয়ার জন্য প্রস্তাব করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে (এপিএস) জীবন আখাউড়া থানার( ওসি) কে অবগত করে। পরে পুলিশ হেলালকে  নিজ বাড়ি থেকে  গ্রেপ্তার করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা