,

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগনকে অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। মেলায় ৫৮টি স্টল বসেছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম প্রদর্শন, স্টল পরিদর্শন ও স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক