নাসিরনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : দীর্ঘ দিন পাকিস্তান কারাগারে কারাভোগের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মাটিতে প্রত্যাবর্তন করেন। এ উপলক্ষে আজ বুধবার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অসিম পালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সুমন ভট্রার্চায অমরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার ।
দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সহ-সভাপতি কে এম আলমগীর,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক আইরিন পারভীন,আওয়ামীলীগ নেতা ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার,সাবেক চেয়ারম্যান গোলাম ছামদানী পিয়ারু,মীর মোশারফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী
সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেব,প্রচার সম্পাদক বশির আহমেদ,সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপন রায় চৌধুরী,ডাঃ সৈয়দ শাহরিয়ার,ফান্দাউক যুবলীগের সভাপতি আবু সায়েম ভুইয়া,পূর্বভাগ ইউনিয়ন যুবলীগ আহবায়ক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিরউদ্দিন রানা,শাহেদ আলী প্রমূখ। সভায় এসময় অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।











