,

আখাউড়ায় দেয়াল ধ্বসে স্কুল ছাত্রের মৃত্যু

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেয়াল ধ্বসে সোহান মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার পিতা নির্মাণ শ্রমিক আলম মিয়া।  বুধবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বড় লৌহঘর গ্রামে এ ঘটনা ঘটে।

সোহান বড় লৌহঘরের মো. আলম মিয়ার পুত্র এবং তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আহত আলম মিয়া আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, আলম মিয়া বড় লৌহঘর গ্রামের শাহীন ভূইয়ার একটি পুরাতন বিল্ডিং ভাঙ্গার সময় একটি দেয়াল ধ্বসে দুজনের উপর পড়ে।

এতে পিতা-পুত্র দুজনেই গুরতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসককে সোহানকে মৃত্যু ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক