শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পাচঁ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি কর্তৃক উদ্ধারকৃত পাচঁ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।আজ  বুধবার সকালে জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠে ধ্বংস করা হয়। ২৫ ও ৬০ বর্ডারগার্ড ব্যাটালিন গত একবছরে সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য আটক করে। ধ্বংসকৃত মালামালের মূল্য প্রায় ৫ কোটি ১৪ লক্ষ ৯৬ হাজার ২৪৫ টাকা।

উক্ত মাদকদ্রব্য ধ্বংস করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া ৩ আসনের সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোঃ আহসানুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ২৫বর্ডারগার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহ আলী, ৬০বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জাহিদুর রহমান

ব্রাহ্মনবাড়িয়ার পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার সহ সরকারী ও বেসরকারী উর্ধ্বতন কর্মকর্তারা। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, গাজা, ফেন্সিডিল, ইয়াবা সহ বিভিন্ন মাদক দ্রব্য। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা