,

ফরম পূরণ করতে না দেওয়ায় তালা-ভাংচুর

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজে এইচএসসি টেষ্ট পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের শিক্ষকদের ভিতরে রেখে হল রুমে তালা ঝুলিয়ে দেয়।

পরে বিষয়টি পুলিশের সহযোগিতায় মীমাংসা হলেও মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে পুনরায় ওই শিক্ষার্থীরা কলেজে ভাংচুর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের চেয়েও বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদেরও ফরম পূরণ করা হয়েছে। আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো।

কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, বোর্ডের নিয়ম অনুসারে শিক্ষার্থীদের ফরম পূরণ করা হয়েছে। সকালে ফেল করা শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদের হল রুমে তালা ঝুলিয়ে আমাদের আটকে রাখে ও কলেজ ক্যাম্পাস ভাংচুর করে।

শিবপুর ফাঁড়ির ইনচার্জ এসআই এহসানুল হাসান বলেন, শতাধিক ফেল করা শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের হলে  রুমে তালা দেয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করা হয়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মককর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী বলেন, বিষয়টি শুনেছি, এই ধরনের ঘটনা ঘটলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক