,

আখাউড়া স্হলবন্দরে যাএীর কাছ  ভারতীয় ঔষধ ও শাড়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্হল বন্দরে  বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ, কসমেটিক্স, শাড়ী, থ্রি-পিস ও পাঞ্জাবী জব্ধ করেছে বন্দর স্থল শুল্ক বিভাগ। আজ সোমবার বিকালে আগরতলা-ঢাকা আন্তর্জাতিক বাস সার্ভিসের ৫ যাত্রীর ব্যাগ তল্লাশী করে এসব উদ্ধার করা হয়। যাত্রীরা হলেন, ভারতীয় নাগরিক ইকবাল হোসেন, বিল্লাল হোসেন, বাংলাদেশী নাগরিক হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সবুজ মিয়া, কুমিল্লার রাজু আহমেদ ও মুন্সিগঞ্জের আলমগীর হোসেন। পরে জব্ধকৃত এসব মালামাল  শুল্ক গুদামে মজুত করা হয়।

শুক্ল বিভাগ সূত্রে জানা গেছে, আগরতলা-ঢাকা আন্তর্জাতিক বাস ব্যবহার করে ভারত থেকে  বিভিন্ন প্রকার পণ্য বাংলাদেশে এ বন্দর দিয়ে নিয়ে আসছিল। এরকম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে আগরতলা থেকে ঢাকাগামী বাস যাত্রী ২ ভারতীয় নাগরিক এবং ৩জন বাংলাদেশের নাগরিকের ব্যাগেজ তল্লাশী করে বিপুল পরিমান ভারতীয় ঔষধ , কসমেটিক্স, ভিটামিন ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার ঔষধ এবং ৫০পিস শাড়ী, ৩২ পিস থ্রি-পিস, ২২পিস পাঞ্জাবী উদ্ধার করা হয়।

আখাউড়া স্থল শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, প্রয়োজনীয় কাগজপএ না থাকায় তাদের

আমদানী করা মালামাল  জব্ধ করা হয়েছে । পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মর্ধ্যে  মালামালের বৈধ কাগজপএ নিয়ে আসলে তা ফেরত দেওয়া হবে। আর না আসলে এগুলো বাজেয়াপ্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক