,

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলার খোসার ব্যবহার

news-image

লাইফস্টাইল ডেস্ক : কমলার মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি ত্বককে ভেতর থেকে ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কমলার খোসা বেশ উপকারী। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলার খোসার তিনটি ব্যবহার জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

কমলার খোসার গুঁড়ো এবং কাঠবাদামের তেল

এক টেবিল চামচ কাঠবাদামের তেল এবং আধা চা চামচ কমলার খোসার গুঁড়ো ব্ল্যান্ড করুন।
এই মিশ্রণটি পাঁচ থেকে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন।
এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
প্রতি সপ্তাহে একবার এই পদ্ধতি অনুসরণে ত্বক উজ্জ্বল হবে।
কমলার খোসার গুঁড়ো এবং অ্যালোভেরা জেল

আধা চা চামচ কমলার খোসার গুঁড়ো এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন।
এই মিশ্রণটি মুখে মাখুন। ১০ থেকে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।
উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে একবার এই পদ্ধতি অনুসরণ করুন।
কমলার খোসার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নারকেল তেল

আধা চা চামচ কমলার খোসার গুঁড়ো, এক চিমটি হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ নারকেল তেল একটি পাত্রে নিয়ে মেশান।
মিশ্রনটি ত্বকে মেখে ১০ মিনিট রাখুন।
এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মাসে দুই বার এই পদ্ধতি অনুসরণ করুন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?