,

আশুগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাউছার মিয়া (২৫) নামে এক এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার কোহিনুর সিনেমা হল রোডের পাশ্বে একটি ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত কাউছার নরসিংদীর রায়পুরা উপজেলার আব্দুল্লাপুর এলাকার নান্নু মিয়ার ছেলে। সে আশুগঞ্জ রেলস্টেশনের সামনে মাছের ব্যবসা করত।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সকালে বাজারের মাছ বিক্রি করে দুপুরে বাসায় ফিরে আসেন কাউছার। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তার নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। কিছুক্ষণ করে পরিবারের সদস্যরা তাকে ডাকতে থাকলেও সে দরড়া খুলছিলেন না। পরে পরিবারের লোকজনের সন্দেহ হলে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখা যায় তার ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক