,

ব্রাহ্মণবাড়িয়ায় ফোন বাঁচাতে চলন্ত ট্রেন থেকে প্রবাসীর লাফ, হারালেন দুই পা

news-image

বিশেষ প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর হাত থেকে মোবাইল ফোনের জন্য চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে সেলিম মালদার (৪০) নামে এক প্রবাসীর দুই পা কাটা পড়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরত্বর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহত সেলিম জেলার আখাউড়া উপজেলার মালদারপাড়া মহল্লার রহুল আমিন মালদারের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই এক ছিনতাইকারী সেলিমের হাত থেকে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে লাফিয়ে পড়ে। এসময় ফোনটি উদ্ধারের জন্য সেলিমও ট্রেন থেকে লাফ দেন।

এ ঘটনায় সেলিমের দুই পা কাটা ট্রেনের নীচে কাটাপড়ে। আহত সেলিমের ছোট ভাইয়ের স্ত্রী তাসলিমা আক্তার মুঠোফোনে জানান, সেলিম সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। তার স্ত্রী-সন্তান নরসিংদীর পলাশে থাকেন। শুক্রবার বাবার চেহলামে স্ত্রী-সন্তান, শ্যালক ও শ্বশুরকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আসেন। তিনি আরও জানান, শনিবার সকালে সেলিম সবাইকে নিয়ে ট্রেনে করে নরসিংদীর পলাশে তাদের বাড়ি ফিরছিলেন। সেখান থেকেই আগামী ১০ জানুয়ারি সৌদি আরব ফেরার কথা রয়েছে তার।

এই ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছাত্তার জানান আহত সেলিমকে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেছেন।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক