,

আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ : দোকান লোটপাট

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার দুপরে উপজেলার খড়িয়ালা এলাকায় লাহোর বাড়ি ও সরকার পাড়ার মধ্যে সংঘর্ষটি ঘঠে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন হানিফ মিয়া, জসীম মিয়া, সানাউল্লাহ, মিঠু, ইফতিয়ার, সজীব, সুজন, সামসু, মোবারক, জহির মিয়া, ফরিদ মিয়া, তৌহিদউল্লাহ, পারভেজ ও আরিফ। সংঘর্ষ চলাকালে লাহোর বাড়ির খাইরুলের একটি মুদির দোকানে ভাঙ্গচুর ও লোটপাট করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইউনিয়ন গ্রাম উন্নয়ন কমিটির টাকা দেওয়াকে কেন্দ্র করে লাহোর বাড়ির জাহাঙ্গির মিয়ার ছেলে সুজনের সাথে একই এলাকার সরকার পাড়ায় শাহআলমের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তি সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক