,

নতুনপ্রজন্মকে মানবসেবায় উদ্বুদ্ধ করতে হবে -মিজানুর রহমান পিপিএম বার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএর বার বলেছেন, দেশের উন্নয়নের জন্য দেশপ্রেমিক এবং মানবসেবায় নিবেদিত প্রজন্ম গড়ে তোলা সকলের দায়িত্ব। তিনি দেশ ও দেশের মানুষের সেবায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সকলকে ভ’মিকা রাখার আহবান জানান। সামাজিক সংগঠন আলোর পথের বিভিন্ন কর্মসূচী বিষয়ে তিনি বলেন, ভালো কাজে যুক্ত হলে ভাল মনের মানুষ হওয়া যায়, আলোকিত হিসেবে নিজেকে গড়া যায়। আলোর পথে সংগঠন আলোকিত প্রজন্ম গড়তে কাজ করছে।

সেবামূলক সকল সংগঠনগুলোকে উৎসাহিত করার জন্যও তিনি আহবান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার আলোর পথে সংগঠনের আয়োজনে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ নবীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা এড. মিন্টু ভৌমিক,শিক্ষানুরাগী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হোসেন, সংগঠনের উপদেষ্টা আল আমীন শাহীন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন বেপারী, সমাজেসেবক আব্দুল মালেক প্রমুখ।

ফরহাদ ইবনে মালেক এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ নূরুল হুদা পাবেল। সকলকে অভ্যর্থনা জানান সংগঠনের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক পুষ্পেন ভৌমিক। অনুষ্ঠানে ভলেন্টিয়ার অব পজেটিভিটির সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি