রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জেএসসির ফল বিপর্যয়, ২২ প্রধান শিক্ষককে শোকজ

news-image
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) ফল বিপর্যয় ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপর্যয়ের কারণ  জানতে উপজেলার ২২ শিক্ষা  প্রতিষ্ঠানের প্রধানকে শোকজ করেছেন। যেখানে কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার শতকরা ৬২ ভাগ। সেখানে সরাইলের পাসের হার মাত্র ৪০.৫৬ ভাগ। হতাশ অভিভাবক ও উপজেলা প্রশাসন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি প্রাথমিকের থেকে মোট ৩ হাজার ৬২৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
পাস করেছে মাত্র ১ হাজার ৪৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ২০ জন। ফেল করেছে ২ হাজার ১৫৪ জন। এ ২ সহস্রাধিক শিক্ষার্থী ১ বছরের জন্য পিছিয়ে পড়েছে। আবার এখান থেকে অনেকেই ঝরে পড়ারও সম্ভাবনা রয়েছে। তাই ফলাফল বিপর্যয়ে হতাশ হয়ে ইউএনও গত ৩রা ডিসেম্বর বুধবার লিখিত স্মারক মার্ধ্যমে ২২টি বিদ্যালয়ের প্রধানকে এ বিপর্যয়ের সঠিক কারণ ব্যাখ্যাসহ পত্র প্রাপ্তির ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিলের নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি খারাপ করেছে ধর্মতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় (৯.২১ ভাগ)।
এরপর ক্রমানুসারে পানিশ্বর উচ্চ বিদ্যালয় (২৬.৮৭ ভাগ), শাহজাদাপুর উচ্চ বিদ্যালয় (২৭.৪৬ ভাগ), সরাইল সদর উচ্চ বিদ্যালয় (২৭.৫৭ ভাগ), জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়
(২৭.৭৮ ভাগ), নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় (২৯.১০ ভাগ), কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় (২৯.১৯ ভাগ),সামছুল আলম উচ্চ বিদ্যালয় (৩৫.৬৬ ভাগ), আলহাজ নূরুর রহমান উচ্চ বিদ্যালয় (৩৮.৩০ ভাগ), কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় (৩৮.৫৩ ভাগ), শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় (৩৮.৮৩ ভাগ), দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় (৩৯.২৭ ভাগ), অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় (৪১.৩৭ ভাগ), ধামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪১.৯৪ ভাগ), হাজী মুকসুদ আলী নিম্নমাধ্যমিক বিদ্যালয় (৪৫.২৪ ভাগ), বেড়তলা উচ্চ বিদ্যালয় (৪৭.৪৬ ভাগ), চুন্টা এসি একাডেমি (৪৮.৩৫ ভাগ), নোয়াগাঁও শেখ আশরাফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৫২.৭০ ভাগ), সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (৫৮.৮৭ ভাগ), পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয় (৬০.২০ ভাগ), সৈয়দা হুছেনা আফজাল বালিকা বিদ্যালয় (৬৩ ভাগ)। আর গোটা উপজেলায় সবচেয়ে ভালো ফলাফল করেছে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় (৭৭.২৪ ভাগ)।
এ ছাড়া সরাইল রাহমাতুল্লিল আল-আমিন দাখিল মাদরাসা ও পানিশ্বর মাদিনিয়া গাউছিয়া দাখিল মাদরাসাকেও শোকজ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত শোকজ করার কথা স্বীকার করে বলেন, এখানকার জেএসসি’র ফলাফল হতাশাব্যঞ্জক। বিপর্যয়ের কারণ জানা দরকার। তাই শোকজ করেছি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা