,

আখাউড়ায় আওয়ামীলীগ ও বিএনপির পৃথকভাবে ৫ ই জানুয়ারী বিশেষ দিবস উদযাপন 

news-image
আখাউড়া প্রতিনিধি : আজ শুক্রবার ৫ ই জানুয়ারী দিনটি আলাদাভাবে সংক্ষিপ্ত কর্মসূচিতে পালন করেছে আখাউড়া ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপি।
আজ দূপুরে জুম্মার নামাজের আগে পৌরশহরের বাহিরে গিয়ে গাজীর বাজার নামক স্থানে সংক্ষিপ্ত কর্মসূচী পালন করে উভয় দল,
তবে পুলিশের নিষেধাজ্ঞা থাকায় পৌর শহরে কোন কর্মসূচী পালন করতে পারেনি স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
৫ ই জানুয়ারী তৎকালীন জাতীয় নির্বাচন কে গনতন্ত্রের হত্যা দিবস আখ্যা দিয়ে প্রথমে বিক্ষোভ মিছিল এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি।
অপরদিকে আজ ৫ ই জানুয়ারী কে গনতন্ত্রের বিজয় দিবস হিসাবে পালন করছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। তবে পৌষের হাড় কাপানো ঠান্ডা ও আজ শুক্রবার জুম্মার দিন হওয়ায় বড় পরিসরে আয়োজন থেকে বিরত থাকে উভয়দল।
উপজেলা বিএনপির সভাপতি  জনাব মুসলেম উদ্দিন ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ ও সমাবেশে অংশ্রগ্রহন করেন সাধারন সম্পাদক আবুল মনছুর মিশন, সাংগঠনিক সম্পাদক জনাব তোরান,  পৌর বিএনপির সভাপতি জনাব বাহার মিয়া, সাঃ সম্পাদক জনাব শাহাদত হোসেন লিটন, ছাত্রদল সভাপতি জনাব আলামিন মোল্লা, যুগ্ন সা:সম্পাদক শাহিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির আহসান সহ দলের সকল নেতা – কর্মী বৃন্দ।
অপরদিকে আওয়ামীলীগ এর শোভাযাত্রায় শুধুমাত্র স্থানীয় দক্ষিন ইউপির নেতা- কর্মীরা অংশ্রগ্রহন করেন এদের মধ্যে রয়েছেন, দঃ ইউপি ছাত্রলীগ আহব্বায়ক জনাব লিটন ভূইয়া, হাজী মোঃ অফায়, স্থানীয় চেয়ারম্যান জনাব মোঃ জালাল উদ্দিন সহ সকল নেতা কর্মী বৃন্দ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক