,

নাসিরনগরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছির উদ্দিন রানার সভাপতিত্বে ও মোস্তাক আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার । প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট মোঃ মাসুম বিল্লাল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান,কেন্দ্রীয় যুব মহিলালীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম.বি কানিজ,আওয়ামীলীগ নেতা ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার,সাবেক চেয়ারম্যান গোলাম ছামদানী পিয়ারু,মীর মোশারফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেব,প্রচার সম্পাদক বশির আহমেদ,আওয়ামীলীগ নেতা রাশেদ চৌধুরী।

অনুষ্ঠানে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন । সভায় সদ্য প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। এসময় উপজেলা আওয়ামী ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক