বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আম বয়ানের মর্ধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক ইজতেমা শুরু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ফজরের নামাজের পর আজ বৃহস্হপতিবার  সকালে আম বয়ানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা।  ইজতেমার কার্যক্রম শুরু করেন ঢাকা থেকে আসা মাওলানা আবু জাফর। ইজতেমায় কয়েক লক্ষাধিক মুসল্লি সমাগম হয়েছে। প্রতিক্ষণই বাড়ছে দেশের বিভিন্ন স্হান থেকে আসা মুসল্লিদের সংখ্যা। এখানে দেশ -বিদেশের  অনেক বরেণ্য আলেমগণ উপস্হিত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদীর পাড় শালগাঁও-কালিসীমা   ঈদগাহ মাঠে দুই বছর ধরে আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
মুসল্লিদের জন্য তৈরি করা হয়েছে ভ্রাম্যমাণ ৭০০ পানির ট্যাপ, দশ হাজার লিটারের বেশ কয়েকটি  পানি ট্যাংক ও  ৮ শ’তাধিক টয়লেট ও অজুর স্থান। ইজতেমা সফল করতে ২৫০/৩০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, মুসল্লিদের জন্য তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। মুসল্লিদের আসা-যাওয়ার সময় রাস্তায় যাতে কোনো সমস্যা না হয় সে জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য সাদা পোশাক ও পোশাক পরিহিত ৫৮০ পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। ৬ জানুয়ারি সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

এ জাতীয় আরও খবর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন

বিমানবন্দরে মানবপাচার চক্রের সহযোগী ২০ পুলিশ কর্মকর্তা

গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

শিক্ষার্থীদের জীবন থেকে অতিরিক্ত ২ বছর বাঁচাতে কাজ করছি: শিক্ষামন্ত্রী

৩৫ হাজার কোটি টাকায় রাজবাড়ীতে হবে পদ্মা ব্যারাজ

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হলো এক মাসের শিশুকে

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশের ১০ জেলায় রাতেই হতে পারে ঝড়

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা-প্রযোজক দিলীপ রাজ

যুক্তরাষ্ট্রের ফুটবলে সর্বোচ্চ আয়কারী মেসি