সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁসের ঝাল কারি

news-image

লাইফস্টাইল ডেস্ক : বছরের অন্য সময়ের চেয়ে শীতকালে হাঁসের মাংস খেতে বেশি ভাল লাগে। কারণ এই সময়ে হাঁসের মাংসে বেশি তেলতেলে ভাব থাকে। এজন্য খেতেও সুস্বাদু হয়। সিদ্ধ হতে সময় বেশি লাগার কারণে অনেকে এই মাংস রান্না করতে চান না। কিন্তু হাঁসের মাংস ভুনা খেতে ভীষণ মজা। তাই একটু সময় নিয়ে রান্না করে ফেলুন সুস্বাদু এই খাবারটি ।

উপকরণ : হাঁসের মাংস ১ কেজি , আদা বাটা ২ টেবিল চামচ, রেসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টি, পেঁয়াজ বাটা এক কাপ, জিরার গুড়া ৩ চা চামচ, ধনিয়া গুড়া ২ চা চামচ, হলুদ গুড়া ১ চা চামচ, লাল মরিচের গুড়া ৩ থেকে ৪ চা চামচ, কাঁচা পরিমান প্রয়োজন অনুযায়ী, লবঙ্গ ও এলাচ কয়েকটি, তেজপাতা ২ টি , দক টই ২ চা চামচ ।

প্রস্তুত প্রণালী : হাঁস ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এখন একটা কড়াইতে পরিমানমতো তেল দিয়ে তাতে মাংসটা ছেড়ে দিন। কিছুক্ষণ তেলের ওপর ভাজুন। কাটা পেঁয়াজ দিন। লবণ মিশিয়ে নিন। এখন পেঁয়াজ বাটা,রসুন বাটা,আদা বাটা, হলুদ গুড়া,মরিচ গুড়া ,জিরা গুড়া,তেজপাতা দিয়ে তার সঙ্গে পানি মিশিয়ে কষাতে থাকুন । কষানোর সময় একটু টক দই দিন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষন পর পর নাড়ুন আর পানি শুকিয়ে গেলে একটু একটু করে পানি দিন। কাঁচা মরিচগুলো দিয়ে দিন। যতক্ষন মাংস সিদ্ধ না হয় ততক্ষন এভাবেই কষাতে থাকুন। মনে রাখবেন ,হাঁসের মাংস যত বেশি কষাবেন ততই এর স্বাদ বাড়বে।মাংস সিদ্ধ হয়ে গেলে ভাল করে কষিয়ে আপনার যতোটুকু ঝোল রাখার ইচ্ছা সেই পরিমান মতো পানি দিন এবং কড়াইটি ঢেকে দিন। এলাচ আর লবঙ্গ ছিটিয়ে দিন। মাংস সিদ্ধ হলে বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা