,

বাড়িতেই তৈরি করুন কাচ্চি

news-image

লাইফস্টাইল ডেস্ক : বাড়িতে বিবাহযোগ্য পাত্র-পাত্রী থাকলে আত্মীয়-বন্ধুদের আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে শীতের মৌসুমে। বেড়াতে আসা অতিথিদের রসনা তৃপ্তি মেটাতে, যারা অনেকগুলো আইটেম করতে ঝামেলা মনে করছেন। তাদের জন্য কাচ্চি বিরিয়ানির রেসিপি।

উপকরণ: খাসির মাংস ৪ কেজি, পোলাওয়ের চাল(বাসমতি) ২ কেজি, ঘি ৫০০ গ্রাম, আলু আধা কেজি, পেঁয়াজের বেরেস্তা ২কাপ, দারুচিনি ৮-১০ টুকরো, এলাচ ১০-১২টি, আদা বাটা ৪ টেবিল চামচ, রসুন বাটা ৪ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ২ টেবিল চামচ, জিরা আধা চা চামচ, দই দেড় কাপ, দুধ ৪ কাপ আলুবোখারা ১৪-১৫টা, গোলাপ জল ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

প্রণালী: মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে মাংসের সাথে আদা রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মেখে আধাঘণ্টা রেখে দিন। গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি ও জাফরান দিয়ে ভালোভাবে মাংস মেখে ১৫ মিনিট রাখুন।

এবার দুই কাপ দুধ মাংসের ওপর ঢেলে দিন। আলু লবণ মেখে তেলে ভেজে মাংসের ওপর দিন।

চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসে দিন। বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, বাদাম, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘণ্টার মতো চুলোয় রাখুন। চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন। একঘণ্টা পর আঁচ আরও কমিয়ে দমে রাখুন। চুলোয় তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন।

চুলা থেকে নামিয়ে পছন্দমতো সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?