,

সম্পর্ক থেকে বিষ হটানোর উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : জীবনের সবকিছুই আসলে বিষাক্ত হয়ে উঠতে পারে। হোক তা খাবার কিংবা সম্পর্ক।

হ্যাঁ, বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের মধ্যেও বিষ মিশে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। নতুন বছর উপলক্ষে অনেকেই তো জীবনটাকে নতুন করে শুরু করতে চান। এবার গুরুত্ব দিন সম্পর্কের টানাপড়েনে। সেখান থেকে যাবতীয় বিষ দূর করুন। এর কিছু মন্ত্র তুলে ধরেছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কে জড়ানোর পরিকল্পনা মন্দ নয়
এটা তাদের জন্যেই বলা যারা এখনও সম্পর্কে জড়াননি। সবার জীবনে ক্যারিয়ার বা ভ্রমণ বিষয়ে নানা পরিকল্পনা থাকে। এবার সম্পর্কে পরিকল্পনাটাও করে ফেলুন। তবে বাস্তবমুখী হতে দোষ নেই।

একে নিয়ে কল্পনায় ভেসে যাবেন না। মনে রাখবেন, সম্পর্কে জড়ানোর জন্যে পরস্পরকে বোঝার ক্ষেত্রে বাস্তবমুখী হবেন। আগেভাগেই পরিষ্কার করে ফেলুন যে আপনি সম্পর্ক থেকে কি চাইছেন। এগুলো শেয়ার করুন পার্টনারের সঙ্গে।

মিথ্যা আশা ত্যাগ করুন
অনেকেই বোঝেন যে এই আশার কথাগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু তবুও আশায় বুক বেঁধে রাখা হয়। একসময় ব্যর্থতা হতাশায় ফেলে দেয়। আসলে মিথ্যা আশ্বাসকে চিহ্নিত করার পরও আশায় থাকা মানে আপনি বিষ হাতে তুলে নিলেন। বন্ধু বা স্বজন কিংবা সম্পর্কের মানুষটির থেকে যে মিথ্যা আশ্বাস পেয়েছেন, তা ভুলে যেতে শুরু করুন। বাস্তবতা মেনে নিন। বরং সেগুলোকে কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা করতে পারেন।

ভুল মানুষ থেকে দূরে থাকুন
অনেকেই বুঝতে পারেন যে তার প্রেমিক বা প্রেমিকা আসলে তার সেই মানুষটি নন। কিন্তু তবুও সম্পর্ককে এগিয়ে নেওয়ার চেষ্টা থাকে অন্তহীন। ভবিষ্যতটা আসলে এতে অন্ধকার হয়ে যায়। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং ভুল মানুষটাকে চিনতে পেরেছেন, তারা এখনই সাবধান হয়ে যায়। খোলামেলা আলোচনার মাধ্যমে বিষয়টার ইতি ঘটান। নিজের বিবেক ও বুদ্ধি দিয়ে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। হয়তো আপনার পক্ষ থেকে আলাপের শুরুটা অস্বস্তিকর হতে হবে। তবুও ভবিষ্যতের কথা বিবেচনা করে খোলাসা করতে হবে। সঠিক কারণগুলো তুলে ধরুন। প্রিয় মানুষটির বিবেচনা থাকলে অবশ্যই তিনি বুঝতে পারবেন। যারা সচেতন থাকেন, তারা প্রথমেই বুঝেশুনে সম্পর্কে জড়ান। যদি বিচ্ছেদ ঘটে, তবে পরেরবার অবশ্যই সঠিক মানুষটি খুঁজে নিতে ভুল করবেন না। নতুনভাবে কিছু করার ক্ষেত্রে কোনো বাধারা নিয়ম নেই।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?