,

ব্রাহ্মণবাড়িয়ায় ৫২০ ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল আমিন চিশতি- (৩৭) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গত রবিবার রাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল আমিন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ লাখ ৮ হাজার টাকা।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক