,

আখাউড়ায়  বছরের প্রথম দিনে  বই পেল শিক্ষার্থীরা

news-image
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় বিনা মূল্যে পাঠ্য বই বিতরণ উপলক্ষে ‘বই উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরশহরের নাছরীননবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম রানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মনির হোসেন, প্রধান শিক্ষক হাসিনা বেগম প্রমুখ। নতুন বই হাতে পেয়ে উচ্ছাসে মেতে উঠে শিক্ষার্থীরা।
পরে নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শওকত আকবর খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
এদিকে বছরের প্রথম দিন খড়মপুর কল্লা শহীদ (র.) দাখিল মাদরাসার সভাপতি আবুল হাসেন খান খাদেম অতিথিদের নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করেন। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক হান্নান খাদেম, মাদরাসা সুপার মাওলানা কেফায়েতুল্লাহ, কমিটির সদস্য মো. আফজাল হোসেন, শিক্ষক জিয়াউল হক উজ্জল প্রমুখ।
এছাড়া উপজেলার শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়, দেবগ্রাম  সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ বছর আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে সোয়া ১ লক্ষ এবং মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় প্রায় আড়াই লক্ষ বই বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক