,

৪দফা দাবিতে আশুগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অর্নিদিষ্টকালের কর্মবিরতি চলছে

news-image

সন্তোষ চন্দ্র সূত্রধর, আশুগঞ্জ : টেকনিক্যাল বেতন স্কেল ও পদ মর্যাদাসহ ৪দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অর্নিদিষ্টকালের কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা।

সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার স্বাস্থ্য সহকারীরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। এতে করে শিশুদের টিকা প্রদানসহ সকল সেবাদান ব্যাহত হচ্ছে।

হেল্থ এসিস্টেন্ট এসোশিয়েশন আশুগঞ্জ উপজেলার সভাপতি মনির হোসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হেল্থ এসিস্টেন্ট এসোশিয়েশন আশুগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও স্বাস্থ্য সহকারিবৃন্দ।

বক্তারা বলেন, টেকনিক্যাল বেতন স্কেল ও পদ মর্যাদাসহ ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক