,

নাসিরনগরে তিনদিন ব্যাপী শীতকালীন খেলাধুলা সম্পন্ন

news-image

আকতার হোসেন ভুঁইয়া,নাসিরনগর  : নাসিরনগরে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪৭ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ রবিবার(৩১ ডিসেম্বর)বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এটিএম মনিরুজ্জামান সরকার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আজিজুল হক,হিলিপ কর্মকর্তা মো: জাকির হোসেন,প্রধান শিক্ষক শহীদুল হক,কুন্ডা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল ভুইয়া প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগন,শিক্ষক,সরকারী কর্মকর্তা,সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর পূর্বে তিনদিন ব্যাপী ৩টি ভেন্যুতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা শীতকালীন বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। অনুষ্টানে ২৭টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক