মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়নি, দূর্নীতির কারণে তিনি পদত্যাগ করেছেন-আইনমন্ত্রী

news-image

বিশেষ প্রতিনিধি,  ব্রাহ্মণবাড়িয়া : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতির পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়নি। দুর্নীতির কারণেই তিনি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে।

আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও  বলেন, আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য করিনি। বিএনপিকে আমরা চ্যালেঞ্জ করছি তারা প্রমাণ করুক আমরা প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করেছি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করছে। যদি তারা গণ্ডগোল করে তাহলে শুধু ভোটের মাধ্যমেই নয়, আইনের মাধ্যমেও জবাব দেয়া হবে।
কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম ও আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাশেদুল কায়সার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা