,

নাসিরনগরে পিএসসিতে ২৫৭ জন ও জেএসসিতে ২২ জন জিপিএ-৫ পেয়েছে

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী(পিএসসি),ইবতেদায়ী ও মাধ্যমিক বিদ্যালয়ের(জুনিয়র স্কুল সার্টিফিকেট )জে এসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী পিএসসিতে ১৯৬টি বিদ্যালয় থেকে ৭ হাজার ৫৯ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৭ হাজার ৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন। শতকরা পাসের হার ৯৯.৬৮।

জিপিএ-৫ প্রাপ্ত সেরা সাতটি বিদ্যালয় হচ্ছে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১৭ জন,সিংহগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে- ১৩ জন, নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১২ জন,কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১০ জন,চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১০ জন,নাসিরনপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১০ জন,গোর্কণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১০ জন।

ইবতেদায়ীতে ৬ টি ২৫২ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৪৫ জন উর্ত্তীণ হয়েছে। তবে মাদ্রাসা থেকে কেউ জিপিএ-৫ পায়নি। শতকরা পাসের হার ৯৭.৪১।

অপরদিকে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)পরীক্ষায় ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ২শ‘৮১ জন পরীক্ষার্থীদের মধ্যে ৯শ‘ ৫০ জন পাস করেছে। শতকরা পাসের হার ৪১.৬৫। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। এরমধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯ জন জিপিএ-৫ পেয়েছে শীর্ষে রয়েছে।এছাড়াও বিজয়লক্ষী উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-৪ জন,ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-৩ জন, গোর্কণ সৈয়দ ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-৩ জন , ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-২ জন ও চাপরতলা সৈয়দ কামরুজ্জামান উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে-১ জন । তবে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

৬ টি দাখিল মাদ্রাসায় ৪০৪ জন পরীক্ষার্থীদের ৩২২ জন পাস করেছে। শতকরা পাসের হার ৭৯.৭০। তবে মাদ্রাসা থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক