,

সৌদিতে দুর্ঘটনায় নিহত পরিবার : ব্রাহ্মণবাড়িয়ায় শোকের মাতম

news-image
বিশেষ প্রতিনিধি : পবিত্র ওমরা হজ্জ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী গৃহবধূ তানিয়াসহ তার দুই সন্তানের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মনুন্সেফ পাড়ায় তাদের বাড়িতে চলছে শোকের মাতম।
নিহতের পারিবার সূএে জানা যায়,  ১০ বছর আগে জেলার আশুগঞ্জ উপজেলার তারুড়া গ্রামের ইলিয়াস মাস্টারের ছেলে কামরুল ইসলাম নিলয়ের সঙ্গে তানিয়ার  বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে নিলয় তানিয়াকে ইতালিতে নিয়ে যান। থাকতেন ইতালির ভেনিস শহরে। সেখানে তাদের দুই ছেলে আযান হোসেন (৭) ও ইউশা হোসেনের জন্ম হয়।
২৩ ডিসেম্বর তানিয়া তার স্বামী ও দুই সন্তানসহ ওমরা হজ পালন করার জন্যে ইতালি থেকে সৌদি আরবে যান। ওমরা পালন শেষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে মদিনায় যাওয়ার পথে তাদের বহন করা প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পরে। এতে ঘটনাস্থলেই তানিয়া ও তার দুই ছেলে প্রাণ হারায়।
নিহত তানিয়ার ভাই মাহাবুবুর রহমানের দাবি তানিয়াসহ তার পরিবারের ইচ্ছা সৌদি আরবের মক্কা বা মদিনাতেই যেন তাদের দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক