সাফি মাহমুদের সাংবাদিকদের সাথে মতবিনিময়
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপ-নিবার্চনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সংদস্য এস এম সাফি মাহমুদ নাসিরনগর প্রেসক্লাবে আজ শনিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সংদস্য এস এম সাফি মাহমুদ আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ দাবি করে বলেন এ আসনে উপ-নিবার্চনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী।
এক্ষেত্রে দল যদি আমাকে উপ-নিবার্চনে মনোনয়ন দেয় তাহলে এলাকার উন্নয়নে সবর্দা নিজেকে নিয়োজিত রাখব ইনশাল্লাহ। তাছাড়া এ আসনে অন্য কাউকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হলে আমি তার পক্ষেই কাজ করব। তিনি তার রাজনৈতিক জীবনের বিস্তারিত কর্মকান্ড তুলে ধরেন।তনি বলেন ১৯৬৯ থেকে ১৯৭০ সাল পর্যন্ত অষ্টগ্রাম থানা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ সাহেবের ১৯৭০ সালের নিবার্চনে সক্রিয় অংশগ্রহন করেন।
চট্রগ্রাম সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত কলেজ শাখার ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের শাহাদাত বরণের পর চট্রগ্রাম কলেজ শাখার ব্যানারে প্রতিবাদ মিছিলের প্রেক্ষিতে তৎকালিন সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে ১ মাস ১১ দিন কারাবরন করেন। ১৯৭৫ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে নাসিরনগর থানা যুবলীগের আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া তৎকালিন মহকুমার যুবলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন।
১৯৮৩ সালের ৩০ ডিসেম্বর ১নং চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিবার্চিত হন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মোর্শেদ কামালের কাছে পরাজিত হন। ১৯৯৬ সালে জাতীয় পার্টির এমপি সৈয়দ মোর্শেদ কামাল বিএনপির প্রার্থী হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৫ ফেব্রুয়ারি নিবার্চনে সংসদ সদস্য নিবার্চিত হন। ১৯৯৬ সালের ১২ জুন নিবার্চনে বিএনপির প্রার্থী হিসেবে আওয়ামীগের প্রার্থী এডভোকেট ছায়েদুল হকের কাছে পরাজিত হন। ২০০৮ সালে আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট ছায়েদুল হকের পক্ষে নিবার্চনে সহযোগিতার করেন।
২০১৩ সালে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমের কাছে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে আওয়ামীলীগে যোগদান করেন এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি নিবার্চনে আওয়ামীলীগের মনোনয়ন চান। তাই তিনি এবার উপ-নিবার্চনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক আসমত আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান নেতা মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের মুত্যৃতে এ আসনটি শূন্য হয়।











