,

আমরা শান্তিপ্রিয় কিন্তু আমাদের বারবার জঙ্গিবাদের ছোবলে পড়তে হয়েছে : ব্রাহ্মনবাড়িয়ায় মনিরুল ইসলাম

news-image

তৌহিদুর রহমান নিটল ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মোঃ মনিরুল ইসলাম বলেছেন, ধর্মের দোহাই দিয়ে জঙ্গিবাদ আফগানিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। এটি শুধু বাংলাদেশের নয় বরং বৈশ্বিক সমস্যা। আমরা শান্তিপ্রিয় কিন্তু আমাদের বারবার জঙ্গিবাদের ছোবলে পড়তে হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী শীর্ষক এ কর্মশালার আয়েজন করে। এতে শহরের নানা শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এজন্য জঙ্গিবাদ গোষ্ঠি তরুণদের টার্গেট করেছে। কেননা যে কোনো আন্দোলন সংগ্রামে তরুণরাই নেতৃত্ব দিয়ে থাকে। ধর্মের অপব্যাখা দিয়ে জঙ্গিবাদ গোষ্ঠি তরুণদের বিপথে পরিচালিত করছে। কিন্তু কোনো ধর্মই জঙ্গিবাদ সমর্থন করে না পুলিশ একা মাদক নির্মূল করতে পারবে না। সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকের মোকাবেলা করা সম্ভব।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম শফিকুল্লাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক