,

৩১ ডিসেম্বর আর্ন্তজাতিক লেখক দিবস : ব্রাহ্মণবাড়িয়ায় সারাদেশের লেখকদের সম্মীলনী

news-image

আগামীকাল ৩১ ডিসেম্বর রোববার আর্ন্তজাতিক লেখক দিবস এ উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। বাংলাদেশ রাইটার্স ক্লাবের কেন্দ্রীয় কর্মসূচীর সমাপনী পর্ব এবার অনুষ্ঠিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়।

এ উপলক্ষে সারা দেশের কবি সাহিত্যিক লেখকদের মিলন মেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। এখানে কর্মসূচীতে আলোচনা সভা,স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও লেখক সম্মিলনী হবে। ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় সকাল ৮ টায় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হবে লেখক দিবসের মূল অনুষ্ঠান। অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য, বিশিষ্ট লেখক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন রাইটার্স ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও কেন্দ্রীয় অনুষ্ঠানের যুগ্ম সমন্বয়কারী কবি জয়দুল হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করবেন কেন্দ্রীয় অনুষ্ঠানের যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ সানাউল হক। অনুষ্ঠান মালায় সকলকে অংশগ্রহণের জন্য রাইটার্স ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক