সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ভালবাসার টানে ঘর ছাড়ল অপ্রাপ্ত  চাচা – ভাতিজী ! থানায় অভিযোগ

news-image
আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় অপ্রাপ্ত বয়স্ক  এক স্কুলছাত্রী কে প্ররোচিত করে কোর্ট ম্যারেজ করার অভিযোগ পাওয়া গেছে। স্কুল ছাত্রী হেপী আক্তার (১৬) পৌর শহরের দেবগ্রাম উচ্চ বিদ্যালয়  থেকে (এসএসসি) পরিক্ষার্থী ছিল। সে মোগড়া উমেদপুর গ্রামের রুহল আমিন মিয়ার মেয়ে। নাবালিকা কন্যা কে ফিরে পাওয়ার আশায় আখাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর পিতা।
অভিযুক্ত বর মো: জাহেদূল চৌধুরী (১৭) উপজেলার মোগড়া ইউপির উমেদ পুর গ্রামের মোঃ মোজাম্মেল চৌধুরীর পুত্র এবং তারা দুজনে একই এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচা-ভাতিজি।
কয়েকদিন আগে তারা পালিয়ে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করে কিন্তু এই দুই অপ্রাপ্ত বয়স্কদের বিয়ের ব্যাপারটি মেনে নিতে পারছেন না মেয়ের পরিবার। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
হেপীর পিতা মোঃ রুহুল আমিন বলেন,  কিভাবে কি হল কিছুই বুঝতেছিনা, কারন আমার মেয়ে এসএসসি রেজিস্টেশন অনুযায়ী তার বয়স ১৬ বছর ১ মাস চলে এমতাবস্থায় অপ্রাপ্ত একটি শিশুকে কিভাবে কোর্টে এফিডেফিট করে ম্যারেজ করানো হয় ? তার তো পড়াশুনাই শেষ হয়নি। তিনি আরও বলেন, ছেলেপক্ষ পরিকল্পিত ভাবে আমার মেয়েকে কোর্ট ম্যারেজ করতে বাধ্য করেছে।
আমি আমার মেয়েকে ফেরত পেতে ছেলের অভিবাবক কে সামাজিকভাবে অনেক চেষ্টা করেছি। কিন্তু সমাধানের ব্যাপারে  তারা কোন পাত্তায় দেয়নি আমাকে।তাই নিরুপায় হয়ে  আমি  আইনের দ্বারস্থ হয়েছি।
আখাউড়া থানার ওসি (তদন্ত) মো: আরিফুল আমিন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করছি।  মেয়ে-ছেলে  দূজন কে উদ্ধার করতে পারলে পরবর্তী আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা