,

মন্ত্রী ছায়েদুল হকের স্মরণে নাসিরনগরে সভা ও দোয়া মাহফিল

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট রাজনৈতিক সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর থেকে পাচঁবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট ছায়েদুল হকের স্মরণে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বাদ আছর দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ।

গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম ৯নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে স্থানীয় ফার্মগেইট বাজার প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবলীগ সভাপতি মোঃ মাহফুজ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহির খানের পরিচালনায় স্মরণ সভায় বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী ছায়েদুল হকের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বসির আল হেলাল, হাফেজ মোঃ হুসাইন আহমেদ খান ,মাওলনা মুমিনুদ্দীন ওসমানী প্রমূখ।এছাড়াও যুবলীগ নেতা মাহবুবুর রহমান,ফয়েজ আহমেদ,৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিজান চৌধুরী,সাধারণসম্পাদক মোঃ আলমগীর মিয়াসহ দলীয় নেতাকর্মীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ হুসাইন আহমেদ খান।

গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান নেতা মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে