,

সরাইলে গাঁজাসহ ট্রাক আটক 

news-image
সরাইল প্রতিনিধি : সরাইলে গতকাল বুধবার রাত ২টায় গাঁজাবাহী ট্রাকসহ তিন জন আটক করেছে সরাইল থানা পুলিশ। সরাইল থানা অফিসার ইনচার্জ  মফিজ উদ্দিন ভুঁইয়া তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের  শাহবাজপুরস্থ জিলানী পেট্রোল পাম্পের সামনে থেকে ট্রাকের চালকসহ ৩জনকে আটক করে। ট্রাকটি তল্লাসি চালিয়ে  পেট্রোলের ট্রাংকি থেকে প্রায় ১ লক্ষ আশি হাজার টাকা মুল্যের ৩০ কেজি গাজা উদ্ধার করে।
আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে চালক হেলাল উদ্দিন(৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর  উপজেলার মেরাশানী  গ্রামের মৃত. সামু ভুঁইয়া ছেলে মাদক ব্যারসায়ী মমিন ভুঁইয়া(২৮), একই গ্রামের মৃত জয়দর আলীর ছেলে মামুন মিয়া (২৮), এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দীন ভূইয়া বলেছেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সরাইল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের  শাহবাজপুরস্থ জিলানী পেট্রোল পাম্পের সামনে থেকে ট্রাকের চালকসহ ৩ জনকে আটক করি।
আটককৃত ট্রাকের পেট্রোলের ট্রাংকি থেকে ৩০ কেজি গাজা উদ্ধার করি । তাদের বিরুদ্ধে  মাদক দ্রব্য আইনে বিভিন্ন থানায়  মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক