বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ খেলাঘরের দুইদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব শুরু

news-image
নিজস্ব প্রতিনিধি : আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা কোমলমতি শিশু- কিশোরদের মধ্যে পৌছে দিতে দুইদিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। আজ বিকাল ৫টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে প্রধান অতিথি থেকে উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ। সন্ধ্যায় ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রো পলিটান পুলিশের অতিরিক্ত কমিশনার ও মুখপাত্র, চীফ অব কাউন্টার টেরোরিজাম ও ইন্টারন্যাশনাল ক্রাইম ইউনিট, উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্, নাসা গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জন চৌধুরী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
সভাপতিত্ব করবেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদারের জনপ্রিয় ব্যান্ড দলছুট।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ