,

আর্ন্তজাতিক লেখক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ ডিসেম্বর ব্যাপক কর্মসূচী

news-image

আগামী ৩১ ডিসেম্বর রোববার আর্ন্তজাতিক লেখক দিবস এ উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮ টায় মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিকেল সাড়ে ৩ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা,স্বরচিত কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও লেখক সম্মিলনী।

বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান অতিথি থাকবেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। লেখক সম্মিলনীতে অংশগ্রহণের জন্য কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে দেশ বিদেশের শতাধিক কবি সাহিত্যিক লেখক ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন।

সম্মেলনে অংশগ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার কবি লেখকদের নাম রেজিস্ট্রেশন করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সাহিত্য একাডেমির কার্যালয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে। বাংলাদেশ রাইটার্স ক্লাবের পক্ষ থেকে লেখক সম্মীলনীতে অংশগ্রহণে আগ্রহীদেরকে নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানান হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক