,

স্মরণ সভা ও দোয়া মাহফিল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর থেকে পাচঁবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান নেতা এডভোকেট ছায়েদুল হকের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করে আজ মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্মরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকীর পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন মিনু।

বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী ছায়েদুল হকের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহারুল হক,সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার সোহবার মোল্লা,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী নুরুল ইসলাম,তৌহিদ আহমেদ,কার্ত্তিক চন্দ্র দাস প্রমূখ।

পরে প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ অলিউল্লাহ । দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধাগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান নেতা মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক