,

রান্নার আগে যে ৫টি জিনিস ধোবেন না

news-image

অনলাইন ডেস্ক : ধুলোময়লা বা জীবাণুর হাত থেকে রেহাই পেতে বাজার থেকে কেনা শাক-সবজি, মাছ-মাংস ধুয়ে ফেলেন অনেকে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, সবকিছু পানির নীচে না রাখাই ভালো, কারণ তাতে খাদ্যগুণের পাশাপাশি রোগ প্রতিরোধ শক্তিও নষ্ট হওয়ার ঝুঁকি থেকে যায়। জেনে নিন, কোন কোন জিনিস ধুয়ে ফেলা অনুচিত।

-মাশরুম দ্রুত পানি শুষে নিতে পারে। এই কারণে তাদের পানিতে চুবিয়ে রাখলে বা পানিতে ধুলে তাদের সহজাত নমনীয়তা নষ্ট হয়। মাশরুম পরিষ্কার করার সবচেয়ে ভালো পদ্ধতি হল পেপার টাওয়েল দিয়ে চেপে চেপে মুছে ফেলা। এতে তার নমনীয়তার পাশাপাশি পুষ্টিগুণও বজায় থাকবে।

-মাংস যাই হোক না কেন, তাকে জলে ধুয়ে ফেলার চেষ্টা না করাই ভালো। জেনে রাখুন, এর ফলে মাংসের মধ্যে থাকা ব্যাক্টেরিয়া আপনার হাতে এবং গোটা সিঙ্কে ছড়িয়ে পড়বে। তার চেয়ে ব্যাগ থেকে বের করার পর মাংস পেপার টাওয়েলের উপর রেখে তার পানি শুষে নিন। কাজ শেষ করার পরে গরম পানিতে অ্যান্টিসেপ্টিক হ্যান্ডওয়াশ মিশিয়ে নিয়ে ভালো করে হাত ধুতে ভুলবেন না। এমনকি মাংস সেদ্ধ করার পরে পানি ফেলে দেওয়াও জরুরি।

-ডিমের খোসার ওপর নোংরা লেগে থাকে বলে কিনে আনার পরে তা ধুয়ে ফেলতে পছন্দ করেন অনেকে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, অভ্যাসটি ক্ষতিকর। ব্যাক্টেরিয়ার উৎপাত ঠেকাতে ডিমের খোসার ওপর যে প্রাকৃতিক প্রলেপ থাকে, পানি লেগে তা উঠে যায়। ফলে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বাড়ে।

-মুরগির মাংসে থাকে স্যালমোনেলা নামে অত্যন্ত ক্ষতিকর ব্যাক্টেরিয়া। বার বার ধুলেও তা দূর করা অসম্ভব। উল্টো ধোওয়ার সময় সেই ব্যাক্টেরিয়া হাতে লেগে যায় এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। জীবাণু ছড়িয়ে পড়ে কিচেন সিঙ্কেও। এর হাত থেকে বাঁচতে হলে বাজার থেকে চিকেন কিনে এনে সরাসরি সেদ্ধ করে ফেলুন। তবে মাংস সেদ্ধ করা জল ফেলে দিতে হবে।

-রান্না করার আগে প্যাকেট থেকে পাস্তা বা নুডল্‌স বের করে অনেকেই ধুয়ে নেন। তারা জানেন না, এতে তার ওপর থাকা স্টার্চের স্তর উঠে যায়, ফলে রান্নায় ব্যবহার করা স্স ও অন্যান্য মশলা তার ভেতরে প্রবেশ করতে পারে না। রান্নার স্বাদও তাই থাকে না।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?