,

ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংর্ঘষে আহত ১৫

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ধান ক্ষেতে হাঁস নামাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার থলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকসহ জেলা সদরহাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্হানীয়রা জানায়, সকালে থলিয়ারা গ্রামের খামারি কুদ্দুস মিয়ার কয়েকটি হাঁস একই এলাকার সবুর মিয়ার ধানখেতে গিয়ে ধানের কিছু চারা খেয়ে ফেলে। এ নিয়ে সবুর মিয়ার সঙ্গে কুদ্দুস মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে সেখানেও দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার উপ পরিদর্শক মো: ইসতিয়াক আহমেদ জানান, সংর্ঘষ পুরো পুরি নিয়ন্ত্রণে এসেছে, এখন পরিবেশ শান্ত। অভিযোগের ভিওিতে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক