সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল সকাল ঘুম থেকে উঠতে চান?

news-image

লাইফস্টাইল ডেস্ক : দিনটা আপনি কীভাবে শুরু করছেন তার উপর নির্ভর করছে করে অনেক কিছু। তবে সকালে ঘুম থেকে ওঠার জন্য বিস্তারিত পরিকল্পনা করা চাই। অন্যথায় সকালে আপনার বিড়ম্বনাই বাড়বে। রাতে যেসব পরিকল্পনা করতে পারেন তার মধ্যে রয়েছে সকালের প্রয়োজনীয় সব জিনিস হাতের কাছে গুছিয়ে রাখা। ঘুম থেকে কটায় উঠবেন এবং ওঠার পর কী খাবেন, কী পরবেন এসব ঠিক করে রাখুন।

আত্মবিশ্বাস তৈরি
সকালে আপনার ঘুমের কারণে সময় নষ্ট হবে না, এমন আত্মবিশ্বাস তৈরি করুন। আপনি যদি আগেই ভয় পান যে সকালে উঠতে পারবেন না, তাহলে আপনি আগেই পিছিয়ে যাবেন। তাই পরের দিনের কাজগুলো মনে মনে সাজিয়ে নিন এবং নিজেকে বলুন,‘এ কাজগুলো করা আমার পক্ষে সম্ভব। ’

আলো ও তাপমাত্রা
সকালে ঘুম থেকে ওঠার জন্য অনেকেরই প্রতিবন্ধকতা তৈরি হয় আলোর স্বল্পতায়। তাই ঘুম ভাঙা মাত্র ঘরের আলো যেন উজ্জ্বল হয়ে ওঠে তার ব্যবস্থা করুন। জানালা-দরজা খুলে দিন, প্রয়োজনে উজ্জ্বল বাতি জ্বালান। এ ছাড়া কক্ষের তাপমাত্রা যদি স্বাভাবিক হয় তাহলে বিছানা থেকে ওঠা সহজ হবে।
বেডরুমে গ্যাজেট নয়

সঠিক খাবার ও পানীয়
ঘুমানোর আগে সঠিক খাবার ও পানীয় গ্রহণ করুন। আপনি যদি ঘুমানোর আগে চা-কফি কিংবা অ্যালকোহল পান করেন তাহলে তার ফলে ঘুমে ব্যাঘাত ঘটবে এবং সকালে ওঠা কঠিন হয়ে পড়বে। তাই বিশেষজ্ঞরা বলেন, বিকেলের পর থেকেই আর ক্যাফেইন গ্রহণ করা যাবে না।

পর্যাপ্ত ঘুম
আপনি যদি গভীর রাতে ঘুমিয়ে আবার ভোরে উঠতে চান তাহলে তা বাস্তবসম্মত হবে না। এ ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে। এরপর অধিকাংশ মানুষের এমনিতেই ঘুম ভেঙে যায়।

সকালে ঘুম থেকে উঠার পর করণীয়
সকালে উঠে প্রিয় মানুষটিকেই আগে দেখার চেষ্টা করুন। তিনি হতে পারেন আপনার মা কিংবা অন্য কেউ। ঘুম ভাঙতেই গুটিসুটি মেরে বিছানায় পড়ে থাকবেন না। হাত-পা মেলুন। নিজেকে যত প্রসারিত করবেন ততই বাড়বে আত্মবিশ্বাস। দিনভর তা আপনাকে খুশি রাখবে।

ঘুম থেকে উঠেই চা কিংবা কফির দ্বারস্থ হবেন না। সকালে শরীরে এনার্জিবর্ধক এক ধরনের হরমোনের ক্ষরণ হয়। তাই খুব সকালে এসব থেকে দূরে থাকুন। স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ করুন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা