বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষককের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আবদুল মতিন আশরাফি (৩০) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার  হয়েছে। আজ রোববার দুপুর ১১ টার দিকে পৌরশহরের হালদারপাড়া মহল্লার একটি ভাড়াটিয়া বাসা থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সে কিছুদিন আগে  ব্রাহ্মণবাড়িয়া শহরের লাইফ মেকার ইসলামিক কিডস্ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগাদন করেন বলে জানা গেছে । নিহতের বাড়ি  জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ জানান, মতিন হালদারপাড়া মহল্লার করিম মিয়ার বাসায় ভাড়ায় লাইফ মেকার ইসলামিক কিডস্ ইউনিভার্সিটির একটি ভাড়া বাসায় শিক্ষকদের থাকার কক্ষে থাকতেন। পরে
আজ রোববার সকালে অনেক ডাকাডাকি করেও মতিনের সাড়া শব্দ না পেয়ে স্কুল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দেন। এরপর দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মতিনের ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে।
নিহত পরিবার সূূএে জানা যায়,  মতিন মাদরাসার পড়া শেষ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেছে। আসন্ন বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার। গত মাসে  লাইফ মেকার ইসলামিক কিডস্ ইউনিভার্সিটিতে অধ্যক্ষ হিসেবে যোগদান করে সে। তার  আত্মহত্যা করার মত এরকম কোনো কারণ ছিল না।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: নবীর হোসেন  মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে  জানান, জেলা সদরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রির্পোট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। তারপর বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক