সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ৪৭ হাজার ৬১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হয়েছে

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : আজ শনিবার নাসিরনগর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শতকরা ৯৯ ভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন। উপজেলার সকল টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ভিটামিন ‘এ’ শিশুর জন্য অপরিহার্য ও নিরাপদ।

 

এ ক্যাপসুল খাওয়ালে শিশুর কোনো ক্ষতি হয় না। রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুর স্বাভাবিক বেড়ে উঠা ও অন্যান্য রোগ প্রতিরোধ নিশ্চিত করতে ছয় মাস থেকে ৫ বছর বয়সের মধ্যে শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো প্রয়োজন। সুস্থ জাতি গঠনের লক্ষ্যে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কোন বিকল্প নেই।

উপজেলা হাসপাতালের ইপিআই কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান ৬ থেকে ১১মাস বয়সের শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১ থেকে ৫ বছরের বয়সের শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সের শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৫৩১৮ জন ও ১ থেকে ৫ বছর বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৪২৪২৮ জন।এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ৫২৭১ জন শিশুকে ও ১ থেকে ৫ বছর বয়সী ৪২৩৩৯ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ ক্ষেত্রে উভয় বয়সের শিশুর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর অর্জন ৯৯ভাগ।

উপজেলার মোট কেন্দ্র ছিল ৩২৯টি ।এসব কেন্দ্রে ৬৫৬ জন ভলেন্টিয়ার এবং কয়েকটি এনজিও এ কাজে সহায়তা করেছেন বলে জানা যায়।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা