,

রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে : মার্কিন কমান্ডার

news-image

একজন শীর্ষস্থানীয় মার্কিন সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। মার্কিন মেরিন কোরের কমান্ডার জেনারেল রবার্ট নিলার নরওয়ে সফরে গিয়ে সেখানে মোতায়েন মার্কিন মেরিন সেনাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তার এ ঘোষণার ফলে বোঝা যায়, মার্কিন সরকার এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের চেয়ে রাশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে বেশি প্রাধান্য দিতে যাচ্ছে। জেনারেল নিলার তার বাহিনীকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন।

এই মার্কিন জেনারেল বলেন, ‘আমি আশা করছি আমার কথা ভুল প্রমাণিত হোক, কিন্তু (বাস্তবতা হচ্ছে) একটি যুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়েছে। ’ তিনি রাশিয়া ও প্রশান্ত মহাসাগরকে ‘পরবর্তী বড় ধরনের সংঘাতের এলাকা’ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ‘আমার মনে হয় এখন আর আমাদের দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকে নেই। ’ তবে আরো কিছুদিন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন থাকবে বলে তিনি ইঙ্গিত দেন।

মার্কিন মেরিন কোরের কমান্ডার বলেন, মধ্যপ্রাচ্য থেকে কিছু সেনা প্রত্যাহার করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হবে।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে যখন রাশিয়ার সম্পর্কে উত্তেজনা বাড়ছে তখন মার্কিন সেনা কমান্ডার এই বক্তব্য দিলেন। রাশিয়া নরওয়েকে সতর্ক করে দিয়ে বলেছে, দেশটিতে যেন মার্কিন সেনা মোতায়েন করা না হয়।

কিন্তু জেনারেল নিলার বলেছেন, ওয়াশিংটন চাইলে যেকোনো সময় নরওয়েতে মোতায়েন মার্কিন সেনার সংখ্যাকে ৩০০ থেকে তিন হাজারে উন্নীত করতে পারে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু