,

জেরুজালেম ভোটের পর গাজায় সংঘর্ষে নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদে জেরুজালেম প্রস্তাব নিয়ে ভোটের পর গাজায় নতুন করে যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ২ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, শুক্রবারের বিক্ষোভে ২ ফিলিস্তিনি যুবক নিহত হওয়া ছাড়াও সংঘর্ষে আরও ৪০ ফিলিস্তিনি আহত হয়েছে।

গাজা সীমান্ত বেষ্টনীর কাছে বিক্ষুব্ধ প্রায় ২ হাজার ফিলিস্তিনির সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়। ওদিকে, অধিকৃত পশ্চিম তীরের ৭ টি নগরী এবং পূর্ব জেরুজালেমজুড়েও ফিলিস্তিনিরা বিক্ষোভ করেছে।

ইসরায়েলি সেনাদের ছোড়া গুলি এবং রাবার বুলেটেই বেশিরভাগ ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি বৃহস্পতিবার বিপুল ভোটে নাকচ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

ট্রাম্পের ওই স্বীকৃতির প্রতিবাদে ফিলিস্তিনিরা গোঁড়া থেকেই বিক্ষোভ করে আসছে। এবার তাদের অধিকারের পক্ষে জাতিসংঘের রায়ে তারা আরেকবার ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

শুক্রবার গাজায় বিক্ষোভ-সংঘর্ষে আরও দুই ফিলিস্তিনির ‍মৃত্যু নিয়ে এ পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছে আরও বহু ফিলিস্তিনি। অন্যদিকে, ইসরায়েলি পক্ষে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েল কর্তৃপক্ষকে ‘মাত্রাতিরিক্ত শক্তি’ ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে।

বিশেষ করে গাজা ও পশ্চিম তীরের বিক্ষোভে তাজা গুলি ছোড়া খুবই মর্মান্তিক ব্যাপার বলে মন্তব্য করেছে সংস্থাটি।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু