,

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো। নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ১৫-০ ভোটে পাশ হয়। পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখায় দেশটির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আনা হলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনা পরমাণু অস্ত্র কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তাবের সায় দিয়েছে চীন ও রাশিয়াও।

এর আগেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আলাদাভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু তাতে করে দেশটিকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা থেকে বিরত রাখা যায়নি। বরং দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তজনা তৈরি করেছে।

জাতিসংঘ থেকে আল জাজিরার প্রতিবেদক মাইক হান্না জানান, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশটির পরমাণু অস্ত্র কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে চীন ও রাশিয়ার সম্মতিও মিলেছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে এই নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার আয় কমে যাবে, তাদের রাজস্ব কমে যাবে এবং তারা আলোচনার টেবিলে বসতে রাজি হয়ে ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রক্রিয়া হ্রাস করবে।

এছাড়া উত্তর কোরিয়ার যেসব নাগরিক বাইরের দেশে কাজ করেন, ২৪ মাসের মধ্যে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এটা ১০ম নিষেধাজ্ঞা আরোপ। কিন্তু এত কিছুর পরেও পিয়ংইয়ংকে তাদের পরমাণু অস্ত্র পরীক্ষা থেকে বিরত রাখা যাবে কি না সে প্রশ্নও উঠেছিল আলোচনায়। তারপরেও সর্বসম্মতিক্রমেই অতীতের তুলনায় আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব পাস হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালে জানান, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত পিয়ংইয়ং-কে এমন বার্তা দেয় যে, আবারও সীমা লঙ্ঘন করলে তারা আগের তুলনায় কঠিন শাস্তির সম্মুখীন হবে।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু