সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় কর্তব্য অবহেলার দায়ে ডাক্তারসহ ৫জনের বিরুদ্ধে ব্যবস্থা

news-image

কর্মস্থলে নিয়মিত না আসা এবং সময় মেনে দায়িত্ব পালন না করাসহ বিভিন্ন অভিযোগসহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক সহ কয়েক জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া একজন মেডিসিন কনসালটেন্ট এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি নেয়া হয়েছে বলে নির্ভয়যোগ্য সূএে জানা যায়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ফরিদা ইয়াসমিন, একজন পরিসংখ্যানবিদ, একজন মেডিকেল সহকারি ও একজন অফিস সহকারিকে কে বদলি করা হয়েছে। কনসালটেন্ট ডা. আবু নাসের মোঃ আব্দুল কাদিরের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

জানা গেছে, গত ১৭ ডিসেম্বর আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ উপলক্ষে এক মতবিনিময় সভায় চিকিৎসকরা হাসপাতালে নিয়মিত ও সময়মতো আসেন না বলে মন্ত্রীকে অবহিত করা হয়।এর আগে স্বাস্হ্য চট্রগ্রাম বিভাগ এর এক উর্ধ্বধন কর্তা বিষয়গুলো নিজে এসে বিষয়গুলো মনিটরিং করেন। অভিযোগের প্রেক্ষিতে যারা নিয়মিত সময়মতো কর্মস্থলে আসেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

এ ব্যপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ শফিউর রহমান বলেন, ডেন্টাল সার্জন ফরিদা ইয়াসমিনকে কক্সবাজারের উখিয়ায় বদলি করা হয়েছে। এছাড়া আরও তিন কর্মকর্তা কর্মচারিকে বদলির আদেশের চিঠি পাঠানো হয়েছে। কনসালটেন্ট ডাঃ আব্দুল কাদিরের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হবে বলে জানানো হয়েছে। তবে গত দুই দিন ধরে ওই চিকিৎসক বিনা অনুমতিতে অনুপস্থিত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা